
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম রেলস্টেশনে তৃতীয় দিনের মতো ৪টি প্রধান রুটের ১১টি ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে ১২ জুনের অগ্রিম টিকিট। এরমধ্যে ঢাকাগামী ৬টি, সিলেটগামী ২টি, চাঁদপুরগামী ২টি ও ময়মনসিংহগামী ১টি ট্রেনের ৮ হাজার টিকিট বিক্রি হচ্ছে। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও কাঙ্ক্ষিত টিকিট পেতে সাহরির আগ থেকেই স্টেশনে ভিড় করেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর টিকিট হাতে পেয়ে খুশি তারা। টিকিটের কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি ৫৭টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।