News71.com
 Bangladesh
 03 Jun 18, 08:10 AM
 3055           
 0
 03 Jun 18, 08:10 AM

বাংলাদেশে জঙ্গী হামলার ছক ।। মার্কিন রিপোর্ট

বাংলাদেশে জঙ্গী হামলার ছক ।। মার্কিন রিপোর্ট

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র । মুলত বাংলাদেশের পর্যটন স্পট, মার্কেট, শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থানসমুহে এই হামলা চালাতে পারে সন্ত্রাসী গোষ্ঠী। উল্লেখ্য ইতিপুর্বে গত ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর কুটনৈতিক এলাকাখ্যাত গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদের জামাতে আসা মুসল্লিদের উপর সন্ত্রাসী হামলা হয়েছিল ঈদকে সামনে রেখেই। সেকারণেই এই সময়ে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দিয়েছে দেশটি । গত ১ জুন জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশে বড় ধরনের হামলার ছক আঁকছে। তারা ঘোষণা দিয়ে কিংবা কোনো ধরনের ঘোষণা ছাড়াই এই হামলা চালাতে পারে। পুলিশের জোর উপস্থিতি সত্ত্বেও এসব হামলা হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছে মার্কিন সুত্রটি ।

ঢাকা সম্পর্কে প্রকাশিত ঐ মার্কিন রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকায় রাতে নাটকীয়ভাবে চুরি, ডাকাতি, ধর্ষণ, গাড়ি চুরি, হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। শুধুমাত্র রাজধানী ঢাকা নয়, অপহরণ ও নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দবান ভ্রমণকেও বিপজ্জনক আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন রিপোর্টে আরও বলা হয়েছে, বাংলাদেশের এসব এলাকায়, এখানে রাজনৈতিক অবরোধ ও সংঘর্ষ শুরু হয়েছে যেটি আগমী দিনগুলোত চলমান থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থেই তাদের দেশের নাগরিকদের এই ভ্রমন বিষয়ক সতর্কতা দেয়া হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন