
মিথুন কুমার: চলতি মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকেই শুরু হবে ঈদ যাত্রা। আশঙ্কা করা হচ্ছে বরাবরের মতো এবারও ঈদ যাত্রায় চরম ভোগান্তিতে পড়তে হবে ঘরমুখো মানুষকে। দীর্ঘ যানজটে আটকে থেকে বিড়ম্বনার শিকার হতে হবে এমন আশঙ্কা প্রবল হচ্ছে রাজধানী ছেড়ে যাওয়ার সব মহাসড়কে যানজটের খবর দেখে। এর পাশাপাশি দেশের সড়ক-মহাসড়কের যে অবস্থা এখন, তাতে আশান্বিত হওয়ার কোনো কারণ নেই। গত বছরের বন্যার ধকল সামাল না দিতেই এবার ঘন ঘন বর্ষণে নতুন নির্মিত মহাসড়ক চলাচলের উপযোগিতাই শুধু হারায়নি, হয়ে উঠেছে দুর্ঘটনাপ্রবণও। তাছাড়া নতুন করে তৈরি হচ্ছে অনেক রাস্তাঘাট।
ঈদের সময় ঘরমুখো মানুষের ভিড় বাড়ে। নিকটজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি ফেরে মানুষ। স্বাভাবিক কারণেই এ সময় আন্তঃজেলা বাস কোম্পানিগুলো তাদের ট্রিপের সংখ্যা বাড়িয়ে দেয়। ঘরমুখো মানুষের ভিড় সামাল দিতে চালু হয় বিশেষ সার্ভিস। ঈদের সময় দেখা যায়, আঞ্চলিক রুটের অনেক বাস চলে আসে মহাসড়কে। এসব বাস মহাসড়কে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। একদিকে এসব বাসের চালক মহাসড়কে যানবাহন চালানোর ব্যাপারে অভিজ্ঞ নয়, তার ওপর রয়েছে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, মাঝরাস্তায় গাড়ি থামিয়ে যাত্রী তোলা হচ্ছে বা নামানো হচ্ছে। এতে পেছনে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়, সৃষ্টি হয় যানজটের।
ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে তিন ফুট করে থাকা শোল্ডার দিয়ে মূলত তিন চাকার যানবাহন চলাচল করে। এই শোল্ডারও কয়েক দিন আগে মেরামত করা হয়েছে। এই মহাসড়ক মসৃণ থাকলেও বেশ কয়েকটি পয়েন্টে হাট-বাজারের কারণে এবারও যানজটে পড়তে হতে পারে। দক্ষিণ বঙ্গের চলাচলের সব থেকে বড় সমস্যা দেখা দেয় এই ঈদ যাত্রায়। কারণ সব থেকে অন্যতম বড় সমস্যার একটি হচ্ছে ফেরি পারাপার। সাথে ঝড় বৃষ্টি তো আছেই, বৈরি আবহাওয়ার কারণে অনেক সময় ফেরি চলাচল বন্ধ থাকে,তাতে করে যানজটের র্দীঘ লাইন পরে দুই পারে দৌলতিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে। যাএীদের জন্য অন্যতম ভোগান্তির কারণ। অন্যদিকে মাওয়া রুটে চলছে সড়ক মেরামতের কাজ,তৈরি হচ্ছে পদ্মা সেতুর জন্য নতুন রাস্তা। বিভিন্ন যায়গায় রাস্তাঘাট কাটা, সংস্কার ও চলছে অনেক যায়গায়। তাতে করে যানজটের বড় আশস্কা দেখা দিচ্ছে। তবে ঈদ যাত্রা নির্বিঘ করতে সড়ক-মহাসড়ক সংস্কারে হাত দিতে হবে। ভাঙাচোরা রাস্তা যেন যানজট ও কোনো দুর্ঘটনার কারণ না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। হাতে যে কয় দিন সময় আছে, এর মধ্যে যেটুকু সম্ভব রাস্তা মেরামত করা গেলে ঈদ যাত্রার দুর্ভাবনা কিছুটা হলেও কমবে। সেই সঙ্গে হাইওয়ে পুলিশকে সক্রিয় করতে হবে। যত্রতত্র গাড়ি থামানো ও যাত্রী ওঠানামা বন্ধ করা গেলে অনেকটা নির্বিঘ হবে ঈদ যাত্রা।