News71.com
 Bangladesh
 03 Jun 18, 11:46 AM
 235           
 0
 03 Jun 18, 11:46 AM

দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।।ফ্রান্সে জাতীয় সংসদের স্পিকার

দেশের উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।।ফ্রান্সে জাতীয় সংসদের স্পিকার

নিউজ ডেস্কঃ ফ্রান্স সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,বিশ্বের বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ উন্নয়নের অগ্রযাত্রায় নতুন মাইল ফলক যোগ করেছে। আপানারা দেশের বাইরে থেকে দেশের সুনাম ও পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছড়িয়ে দিচ্ছেন। আপনারা দেশের মর্যাদা বৃদ্ধির কারিগর। তাই দেশের উন্নয়নেও সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার লক্ষ্য অর্জনে তিনি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

আজ প্যারিসে ইফতার মাহফিল উপলক্ষে ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়,অনুষ্ঠানো আরো উপস্থিত ছিলেন স্পিকারের নেতৃত্বে ফ্রান্স সফররত প্রতিনিধি দলের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি,ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন,ফ্রান্স আওয়ামী লীগ ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।

স্পিকার ড. শিরীন শারমিন আরো বলেন,মাহে রমজান সংযমের মাস। এই মাসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সংগঠিত হতে হবে। বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন ছিল জনগণের অর্থনৈতিক মুক্তি। সে লক্ষ্য অর্জনে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে। সকল সামাজিক ও অর্থনৈতিক সূচকে বাংলাদেশের অবস্থান এখন সুদৃঢ়। দেশের উন্নয়নে সকল প্রবাসীকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার লক্ষ্য অর্জনে তিনি সকল প্রবাসীর সহযোগিতা কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন