News71.com
 Bangladesh
 03 Jun 18, 06:04 PM
 2159           
 0
 03 Jun 18, 06:04 PM

কাউন্সিলর একরামুল হত্যার অডিও সরকারের হাতে, তদন্ত হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

কাউন্সিলর একরামুল হত্যার অডিও সরকারের হাতে, তদন্ত হবে ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,সরকারের হাতে টেকনাফের কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনার অডিও রেকর্ড এসেছে। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করা হবে। আজ রবিবার সকালে রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী আরও বলেন,কোনো হত্যা বা দুর্ঘটনা আমাদের তদন্তের বাইরে নয়। সব হত্যার বিষয়ে তদন্ত হবে। যেখানে যেটা দরকার সেটা করা হবে এবং কমিটি গঠন করা হবে। কেউ নিহত হোক এটি আমাদের কাম্য নয়। একরামুল হত্যার সেই অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় তিনি বলেন,আমাদের উদ্দেশ্য হল সবাইকে মাদকের ভয়াবহ অবস্থা থেকে সরিয়ে আনা। এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাদকের লিস্ট বড় লম্বা। যতদিন মাদক নির্মূল না হয় ততদিন পর্যন্ত আমাদের অভিযান চলবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন