News71.com
 Bangladesh
 05 Jun 18, 04:11 AM
 272           
 0
 05 Jun 18, 04:11 AM

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।

নিউজ ডেস্কঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বর্তমান দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং তৎসংগ্ল এলাকায় এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।আবহাওয়া অফিস বলছে, বর্ষা মৌসুম শুরু হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে এবং সারদেশে বিছিন্নভাবে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার (৫ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও তেঁতুলিয়ায় ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ঢাকাও হাতিয়ায় ২৪ মিলিমিটার। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন