News71.com
 Bangladesh
 05 Jun 18, 07:47 AM
 226           
 0
 05 Jun 18, 07:47 AM

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু

নিউজ ডেস্কঃ দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ মে সংসদের এ ২১তম অধিবেশন আহ্বান করেছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। যা চলবে ১২ জুলাই পর্যন্ত। ২১তম এ অধিবেশন শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অধিকাংশ মন্ত্রী-এমপিররা জাতীয় সংসদে উপস্থিত আছেন। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত ছিলেন। এ অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ বাজেট পেশ করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এ অধিবেশন দীর্ঘ হবে। আগামী ৭ জুন বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী অর্থ বছরের বাজেট পেশ করবেন।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়,বাজেট অধিবেশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর অংশ হিসাবে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য বাজেট ইনফরমেশন হেল্প ডেস্ক চালু হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের আয়োজনে এবং বাজেট এ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বিএএমইউ) এর সহযোগিতায় সংসদ ভবনের উত্তর-পূর্ব ব্লকের ৩য় লেভেলে অবস্থিত নোটিশ অফিসের সামনে এই ডেস্ক চালু করা হচ্ছে। এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে আজ সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন