News71.com
 Bangladesh
 05 Jun 18, 07:01 PM
 299           
 0
 05 Jun 18, 07:01 PM

অভিযানের নামে নিরপরাধকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা।।ডিএমপি কমিশনার

অভিযানের নামে নিরপরাধকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা।।ডিএমপি কমিশনার

 

নিউজ ডেস্কঃ মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে মাদকবিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিরপরাধ কাউকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তান এলাকায় দুঃস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন,বাংলাদেশে এখন জঙ্গিবাদের কোনো নেটওয়ার্ক নেই,সব গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। একইভাবে মাদকের আখড়ায় অভিযান চলবে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকার সব মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, তাদের সহযোগী, মদদদাতা, আশ্রয়দাতারা যতই প্রভাবশালী হোক না কেন, কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানো হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকার খবর পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন,গতকাল সোমবার রাতে রাজধানীর হাতিরঝিল ও মধুবাগ এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ জন মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে অবশ্য যাচাইবাছাই করে তাদের মধ্যে ১৭ জনকে ছেড়ে দেয়া হয়। গতকাল সোমবার সারাদেশে দিনব্যাপী অভিযানে ২০ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ও ২৭ মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাকব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন