News71.com
 Bangladesh
 05 Jun 18, 07:17 PM
 296           
 0
 05 Jun 18, 07:17 PM

ঈদে বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী সেবায় বিআইডব্লিউটিসির ৬টি বাড়তি জাহাজ

ঈদে বরিশাল-ঢাকা নৌরুটে যাত্রী সেবায় বিআইডব্লিউটিসির ৬টি বাড়তি জাহাজ


নিউজ ডেস্কঃ আগামী ১৩ জুন থেকে ঈদুল ফিতরের স্পেসাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। রাষ্ট্রীয় এ সংস্থার চারটি নিয়মিত জাহাজের সাথে আরো দুইটি যুক্ত হয়ে মোট ছয়টি জাহাজ নিয়ে এবারের ঈদে ঘরে ফেরা মানুষদের পৌঁছে দেবে। বিশেষ এ নৌ-সার্ভিস চলবে ২৪ জুন পর্যন্ত। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরো বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৩ জুন ঢাকা থেকে বিআইডব্লিউটিসির পিএস মাহসুদ ও লেপচা জাহাজ ছাড়ার মাধ্যমে ঈদের বিশেষ যাত্রা শুরু করা হবে।এ ছাড়া জাহাজ টার্ন, মধুমতী, এমভি বাঙালি ও অষ্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকিটের আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেয়া হয়েছে। এসব জাহাজ বরিশাল, ঢাকা, চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোড়েলগঞ্জ রুটে চলাচল করবে। সরকারের সংস্থা হওয়ায় জাহাজের ভাড়া বৃদ্ধির কোনো কারণ নেই বলেও জানান আবুল কালাম আজাদ।বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, বরিশাল অঞ্চলের অভ্যন্তরীণ নৌরুটে বিআইডব্লিউটিসির পাঁচটি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে। এগুলো হলো বরিশাল-মজু চৌধুরীরহাট রুটে খিজির-৮। ইলিশা-মজু চৌধুরীরহাট সুকান্ত বাবু, খিজির-৫ চলাচল করবে। খিজির-৭ এর সংস্কারকাজ চলছে।
এ ছাড়া মনপুরা থেকে শশীগঞ্জ রুটে এমভি শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন