News71.com
 Bangladesh
 06 Jun 18, 10:24 AM
 620           
 0
 06 Jun 18, 10:24 AM

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্ড ।

ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্ড ।

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়ে এরশাদ-রওশনকে কার্ড পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, এমপি-কে এই শুভেচ্ছা কার্ড পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।আজ বুধবার দুপুরে বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব জনাব এ, কে, এম, আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মোঃ মনজুরুল ইসলাম এর কাছে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা জনাব এস, এম, খুরশিদ-উল-আলম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন