News71.com
 Bangladesh
 06 Jun 18, 03:54 PM
 277           
 0
 06 Jun 18, 03:54 PM

আইনজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার।।

আইনজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার।।

 

নিউজ ডেস্কঃ আজ বুধবার সন্ধ্যায় আইনজীবীদের সম্মানে গণভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইফতারের আগে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশ ও জাতির অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলের মঞ্চে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আইনমন্ত্রী আনিসুল হক,অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ,বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন