
নিউজ ডেস্ক : নরসিংদী জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ড্রোন ব্যবহার করে নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ব্যাক্তিগত উদ্দ্যোগে গতকাল থেকে এই ড্রোন সার্ভিলেন্স ব্যাবস্থা চালু করেছেন। এবিষয়ে জানতে চাইলে গতরাতে এসপি সাইফুল্লাহ আল মামুন নিউজ ৭১ ডটকমকে বলেন, “ গত বেশকিছুদিন আগেই তার মাথায় আইডিয়াটা আসে । অতি স্বল্প খরচেই নরসিংদী শহরে এটি কার্যকর করেছেন তিনি। সরকারি পৃষ্টপোষকতা পেলে আরও বৃহৎ পরিসরে এটি বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা ।
এসপি সাইফুল্লাহ নিউজ৭১কে আরও বলেন মুলত এই ড্রোন সার্ভিলেন্সের ফলে যেকোন সভা সমাবেশের নিরাপত্তা যেমন সুনিশ্চিত করা সম্ভব হবে পাশাপাশি মাদক সহ বিভিন্ন অপরাধীদের ধরতেও নজরদারীর মাধ্যমে সঠিক তথ্য দিয়ে পুলিশের কাজকে আরও সহজ ও গতিশীল করবে। সর্বাপরি বিভিন্ন সময়ে অধস্তন পুলিশ সদস্যদের বিভিন্ন অভিযানে তারা সঠিকভাবে অভিযান পরিচালনা করছেন কিনা তাও অফিসে বসে খতিয়ে দেখা সম্ভব হবে উর্ধতন কতৃপক্ষের । কোন প্রকার কাজে ফাঁকি বা কর্তব্য অবহেলার সুযোগ থাকবে না । আর যেকোন অপরাধপ্রবন মারাত্মক ঝুকিপূর্ন এলাকায় খুব সহজেই বাধাহীনভাবে এই ড্রোন সার্ভিলেন্স কাজ করবে।
উল্লেখ্য মাদক বিরোধী নজরদারী, অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা রক্ষায় ড্রোন সার্ভিলেন্স শুধু আমাদের দেশে নয় গোটা পৃথিবীতেই এই প্রথম। উন্নত দেশগুলোত এই কাজে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে। যা খুবই ব্যায়বহুল । পাশাপাশি এই হেলিকপ্টার ব্যবহার করে কখনই গোপন নজরদারী সম্ভব নয় । বিশ্বের বিভিন্ন দেশে পন্য পরিবহনসহ বিভিন্নকাজে ড্রোনকে কাজে লাগানো হলেও অপরাধ দমনে ড্রোন সার্ভিলেন্স এটাই প্রথম এর ব্যবহার হতে যাচ্ছে।নরসিংদীর পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন তার নিজের ফেসবুক প্রোফাইলে গতকাল রাতে এবিষয়ে একটি সচিত্র ষ্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক নামক এই সোস্যাল মিডিয়ার বদৌলতে ইতিমধ্যেই তার এই কাজ দেশে বিদেশে অনেক প্রসংশা পেয়েছে। অনেকে এটাকে অনুসরন করারও ঘোষনা দিয়েছেন।