
নিউজ ডেস্কঃ রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ দুই জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এসময় তাদের কাছ থেকে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে তাদের আটক করা হয়। ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গতকাল বুধবার রাতে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৬২২ রাউন্ড গুলিসহ দুই জনকে আটক করা হয়েছে।