
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১০ জনকে আটক করা হয়। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বলেন,আসন্ন ঈদকে সামনে রেখে জাল টাকা তৈরি চক্রগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল এক কোটি টাকা এবং জাল টাকা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।