
নিউজ ডেস্কঃ জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্য ডা. অরুপ রতন চৌধুরী বলেছেন,দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত রয়েছে,আর প্রতিবছর মাদকের পেছনে তারা ৬০ হাজার কোটি টাকা ব্যয় করছে। আজ শনিবার সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আয়োজিত 'মাদক বিরোধী অভিযান ও বাস্তবতা' শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সমাজে মাদকাসক্তির কারণ হিসেবে বন্ধুদের পাল্লায় পড়ে মাদক গ্রহণ কৌতুহলবশত মাদক গ্রহণ,হতাশা, পরীক্ষায় ফেল, প্রেমে ব্যর্থতা,পারিবারিক প্রতিকূল পরিবেশ,ধর্মীয় ভাবাগের অনুপস্থিতি, মাদকের সহজ লভ্যতাকে উল্লেখ করেন। তিনি আরও বলেন,তিনভাবে মাদকের প্রসার রোধ করা যায়,আর তা হলো- সাপ্লাই রিডাকশন,ডিমান্ড রিডাকশন ও হার্ম রিডাকশন।