News71.com
 Bangladesh
 09 Jun 18, 05:40 AM
 382           
 0
 09 Jun 18, 05:40 AM

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপাচ্ছে রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী।।  

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপাচ্ছে রাবি ও রুয়েটের ১২ শিক্ষার্থী।।   

নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭-এর জন্য মনোনীত করা হয়েছে। তাদের নিজ নিজ অনুষদে আকর্ষণীয় ফলাফলের জন্য এ মনোনয়ন দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা জানান,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন প্রদত্ত এ সম্মান পদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন ছাত্র-ছাত্রী মনোনয়ন দেয়। তাদের মধ্যে থেকে রাবি’র ৯ জন ও রুয়েটের ৩ জনকে মনোনীত করা হয়।

রাবি’র মনোনয়নপ্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলো,আবুল ফাতু (আরবি), নাজমুল হাসান (আইন),রাশেদ আহমেদ (অর্থনীতি), তাসনিম জাহান (জৈব রসায়ন ও অনুজীববিদ্যা), আজমেরী সুলতানা শিমু (জেনেটিক ইনজিনিয়ারিং ও বায়োটেকনোলোজি), শাহ আলী (অ্যাকাউন্টিং ও তথ্য ব্যবস্থাপনা), মৌমিতা তাসনিম মীম (ম্যাটেরিয়াল সাইন্স ও ইনজিয়ারিং), আমিরুন নিসা (ফিসারিজ) ও মারভি ( চিকিৎসা)। রুয়েট থেকে মনোনয়নপ্রাপ্তরা হলো,গোলাম কিবরিয়া (মেকানিকাল), নাহিন ইউ আই সাদাদ (কম্পিউটার সাইন্স) ও মেহেদী হাসান (সিভিল)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন