News71.com
 Bangladesh
 10 Jun 18, 05:35 PM
 302           
 0
 10 Jun 18, 05:35 PM

মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের হলেও ছাড় নয়।। বিমান ও পর্যটনমন্ত্রী

মাদক ব্যবসায়ী আওয়ামী লীগের হলেও ছাড় নয়।। বিমান ও পর্যটনমন্ত্রী

নিউজ ডেস্কঃ বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একে এম শাহজাহান কামাল বলেন,মাদকের সঙ্গে জড়িত থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না। কোনো নেতাকর্মী জড়িত থাকলে তাদেরকে সবার আগে গ্রেপ্তার করতে হবে। সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। আজ রবিবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। পর্যটনমন্ত্রী বলেন,বিএনপি যখন ক্ষমতায় ছিল,সারের জন্য আন্দোলন করা কৃষকদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল। এখন আর সারের জন্য কৃষকদের আন্দোলন করতে হয় না।

তিনি আরো বলেন,আওয়ামী লীগ সরকার দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের কল্যাণে বিনামূল্যে সার,বীজ ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। শেখ হাসিনার সরকার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছিয়ে দিচ্ছে। এ ছাড়াও এলাকাবাসীকে উদ্দেশ্য করে শাহজাহান কামাল বলেন, বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি যখন এমপি ছিলেন, তখন তিনি লক্ষ্মীপুরকে সন্ত্রাসী এলাকায় পরিণত করেছিলেন। জনগণের অধিকার হরণ করে এ অঞ্চলকে অশান্তিপূর্ণ এলাকা হিসেবে প্রতিষ্ঠা করে। আওয়ামী লীগ সরকারই বিএনপির অসৎ উদ্দেশ্যকে ধুলিসাৎ করে এ অঞ্চলকে সন্ত্রাসমুক্ত করে শান্তির জনপথ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন