News71.com
 Bangladesh
 11 Jun 18, 02:17 PM
 325           
 0
 11 Jun 18, 02:17 PM

শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।। রাষ্ট্রপতি

শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।। রাষ্ট্রপতি

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন,শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য তিনি শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি শিশুদের কল্যাণে নিয়োজিত বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী,গবেষণা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি ও গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশি¬ষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল (১১ জুন) ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন,বাংলাদেশ সরকার শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় অত্যন্ত আন্তরিক।

তিনি বলেন, সরকার এ লক্ষ্যে জাতীয় ‘শিশুশ্রম নিরসন নীতি-২০১০’, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়ন করেছে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ৩৮ ধরণের কাজ চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, শিশুদের উন্নয়ন ও কল্যাণে ‘সবার জন্য শিক্ষা কর্মসূচি’ বাস্তবায়নসহ শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠ্যবই, শিক্ষা-উপকরণ বিতরণ, উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন