News71.com
 Bangladesh
 12 Jun 18, 06:26 PM
 380           
 0
 12 Jun 18, 06:26 PM

আগামী এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে।। ডিএমপি কমিশনার

আগামী এক মাসের মধ্যে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ আগামী এক মাসের মধ্যে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলার চার্জশিট দেওয়া হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন,মামলাটি একেবারেই শেষ প্রান্তে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক মাসের মধ্যেই চার্জশিট দেয়া হবে। ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। আছাদুজ্জামান মিয়া আরও বলেন,তাড়াহুড়ো করে একটা জিনিসকে নষ্ট করার চাইতে একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় অকাট্য যুক্তি সহকারে হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে। আর সেটা মাসখানেকের মধ্যেই দেওয়া হবে। অপরাধীদের শাস্তি হবে মানুষ এটাই চায়। এ মামলার তদন্তে কোথাও বাধাগ্রস্ত হতে হয়নি। সবার সাহায্য সহযোগিতা পাওয়া গেছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন