News71.com
 Bangladesh
 13 Jun 18, 06:06 AM
 353           
 0
 13 Jun 18, 06:06 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা    

আজও দেশের বিভিন্ন যায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা      

নিউজ ডেস্ক: ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের রাতের তাপপাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ায় আবহাওয়াগত অবস্থা আনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার একটি অংশ বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে ২৮৯ মিলিমিটার। আজ বুধবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন