News71.com
 Bangladesh
 13 Jun 18, 01:51 PM
 2158           
 0
 13 Jun 18, 01:51 PM

মিরপুর ২ থেকে নিউজ ৭১ সাংবাদিকের মোটরসাইকেল চুরি।।

মিরপুর ২ থেকে নিউজ ৭১ সাংবাদিকের মোটরসাইকেল চুরি।।

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে রাজধানীতে মটরসাইকেল চুরি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আর চোরাই যাওয়া এসব মটরসাইকেলের হদিস না পাওয়ায় মটরসাইকেল মালিকদের মধ্যে হতাশা, আতঙ্ক বিরাজ করছে। আজ বুধবার ঢাকার মিরপুর ২ থেকে রহস্যজনকভাবে নিউজ ৭১ এর সাংবাদিক সাইদুল ইসলাম সবুজের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সবুজ ডিএমপির মিরপুর থানায় একটি অভিযোগপত্র দিয়েছেন। আজকের চুরি সম্পর্কে সবুজ জানান , আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর ২ এলাকাতে মটরসাইলেকটি ঠিক মত পার্কিং করে পেশাগত দায়িত্ব পালন করতে যাই। পরে এসে দেখেন সবার মোটরসাইকেল থাকলেও তারটি নেই। আশেপাশে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিক ও গন্যমান্যদের সাথে নিয়ে অনেক খোঁজা খুঁজি করেও তা আর পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন