News71.com
 Bangladesh
 17 Jun 18, 07:08 AM
 335           
 0
 17 Jun 18, 07:08 AM

রাজধানীর ফকিরাপুল আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার।।

রাজধানীর ফকিরাপুল আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর মতিঝিল ফকিরাপুল আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মামুন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে ওই মরদেহ উদ্ধার করা হয়।মামুন ফুটপাতে গেঞ্জি বিক্রি করতেন। তার বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রাব্বানী জানান, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে সংবাদ পেয়ে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন