News71.com
 Bangladesh
 17 Jun 18, 01:38 PM
 313           
 0
 17 Jun 18, 01:38 PM

আগামীকাল থেকে খুলছে সরকারি অফিস।।

আগামীকাল থেকে খুলছে সরকারি অফিস।।

নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস খুলবে আগামীকাল সোমবার। এবার ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত মোট তিনদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকুরেরা। তবে এর মাঝে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বাড়তি ছুটি পেয়েছেন মাত্র একদিন। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন,আগামীকাল সোমবার প্রথম অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি থাকবে কম। এবার ঈদের ছুটি তিনদিন থাকায় দূর-দূরান্তে গ্রামের বাড়ি ঈদ পালন করতে যাওয়া অনেকেই সোমবার অফিসে যোগ দিতে পারবেন না। তারা আরো দু’একদিন ছুটি নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন