News71.com
 Bangladesh
 19 Jun 18, 02:34 AM
 278           
 0
 19 Jun 18, 02:34 AM

দশ ট্রাক অস্ত্র মামলার বাদী পুলিশ সার্জেন্ট হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত।।

দশ ট্রাক অস্ত্র মামলার বাদী পুলিশ সার্জেন্ট হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত।।


নিউজ ডেস্কঃ দশ ট্রাক অস্ত্র মামলার বাদী পুলিশের সার্জেন্ট হেলাল রহস্যজনক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে ফেনীর রামপুরে এ ঘটনায় ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল রবিবার নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামের কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে অন্যত্র থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে লক্ষ্য করে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়ি উল্টে যায়। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে মারা যান তিনি। জানা যায়,দশ ট্রাক অস্ত্র মামলার বাদী হওয়ার পর থেকেই সার্জেন্ট হেলাল ও তার পরিবারকে বিভিন্নভাবে মানসিকভাবে নিযার্তন করা হচ্ছিল। তাকে হত্যার হুমকিও আসতো বিভিন্ন সময়। পরিবার জানায়,এটি সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা হতে পারে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার। হাইওয়ে পুলিশ জানায়,এটি একটি সড়ক দুর্ঘটনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন