News71.com
 Bangladesh
 19 Jun 18, 06:59 PM
 358           
 0
 19 Jun 18, 06:59 PM

২৩ জুন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা

২৩ জুন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা


নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা আগামী ২৩ জুন শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ,উপদেষ্টা পরিষদ,জাতীয় কমিটি, জেলা/মহানগর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্যবৃন্দ,ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের অন্তর্গত প্রতিটি থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে এই বর্ধিত সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন