News71.com
 Bangladesh
 19 Jun 18, 07:01 PM
 359           
 0
 19 Jun 18, 07:01 PM

জাতীয় অধ্যাপকের মর্যাদা পেলেন দেশের তিন বরেণ্য শিক্ষাবিদ।।

জাতীয় অধ্যাপকের মর্যাদা পেলেন দেশের তিন বরেণ্য শিক্ষাবিদ।।


নিউজ ডেস্কঃ দেশের তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। নিয়োগপ্রাপ্ত শিক্ষাবিদরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন