News71.com
 Bangladesh
 20 Jun 18, 05:32 PM
 299           
 0
 20 Jun 18, 05:32 PM

বাতিল হল খোয়া যাওয়া ৮৫০টি সঞ্চয়পত্র।।

বাতিল হল খোয়া যাওয়া ৮৫০টি সঞ্চয়পত্র।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর সদরঘাট টার্মিনাল ভিআইপি গেট হতে চুরি হয়ে যাওয়া ৮৫০ পিস সঞ্চয়পত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে।গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছে। সতর্কতামূলক এ নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সব শাখা অফিস ও সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয় অধিদফতর, ঢাকা কর্তৃক ৪ জুন জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, ঝালকাঠির নিকট সরবরাহকৃত বিভিন্ন প্রকল্পের নিম্নবর্ণিত সঞ্চয়পত্র সদরঘাট টার্মিনাল ভিআইপি গেট হতে চুরি/হারিয়ে যাওয়ায় উক্ত ইস্যু অফিস কর্তৃক সেগুলো বাতিল করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন