News71.com
 Bangladesh
 22 Jun 18, 05:20 PM
 329           
 0
 22 Jun 18, 05:20 PM

তিন সিটি নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত

তিন সিটি নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত

নিউজ ডেস্কঃ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সভায় রাজশাহী সিটি করপোরেশনে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন,বরিশালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সিলেটে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে মনোনয়ন দেওয়া হয়। আজ শুক্রবার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে এম এ মতিনকে নৌকা প্রতীকের প্রার্থী করেছে ক্ষমতাসীন দলটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী,আগামী ৩০ জুলাই এই তিন সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন