News71.com
 Bangladesh
 25 Jun 18, 02:15 AM
 250           
 0
 25 Jun 18, 02:15 AM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফয়েজ আহম্মদ।।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ফয়েজ আহম্মদ।।

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ফয়েজ আহম্মদ। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রবিবার এক আদেশে তাকে প্রশাসনের গুরুত্বপূর্ণ এই পদে বদলি করে আদেশ জারি করেছে। পৃথক আরেকটি আদেশে বলা হয়,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী (অবসর) আইন,১৯৭৪ এর ৯(১) ধারা অনুযায়ী আগামী ৩০ জুন থেকে তাকে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর দেওয়া হয়েছে। এদিকে,স্বাস্থ্য,শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনকে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ করেছে সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন