News71.com
 Bangladesh
 25 Jun 18, 08:13 AM
 251           
 0
 25 Jun 18, 08:13 AM

গাজীপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে।। স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুর সিটি নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে।। স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন ভূমিকা রাখবে সরকার এটাই আশা করে ও বিশ্বাস করে।তিনি রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুটেন্ট/ সহকারী সার্কেল অ্যাডজুটেন্ট/ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে নবনিযুক্ত ১৯১ জনের ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপণী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


তিনি আরো বলেন, গাজীপুর সিটিতে ভোটাররা যাকে খুশি তাকে ভোট দেবে এতে সরকারের কোনো পরামর্শ নেই। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে আনসার বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান।মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নূরুল আলম ও একাডেমীর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলামসহ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন