News71.com
 Bangladesh
 25 Jun 18, 01:35 PM
 224           
 0
 25 Jun 18, 01:35 PM

দূর্ঘটনা রোধে দূরপাল্লার যাত্রায় বিকল্প ড্রাইভার রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ।।

দূর্ঘটনা রোধে দূরপাল্লার যাত্রায় বিকল্প ড্রাইভার রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ।।

 

নিউজ ডেস্কঃ দূরপাল্লায় বিকল্প ড্রাইভারের ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে তদারকি করতে স্বরাষ্ট্রমন্ত্রী,সড়ক পরিবহন ও নৌমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক চলাকালে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরো জানান,প্রধানমন্ত্রী ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বলেছেন। কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না। রাস্তার পাশে চালকদের বিশ্রামাগার করতে হবে। ঈদুল ফিতরের পর সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক লোক নিহতের ঘটনার পর এ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে বসে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন