News71.com
 Bangladesh
 25 Jun 18, 03:07 PM
 241           
 0
 25 Jun 18, 03:07 PM

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে ভারত।।

মোংলা বন্দর উন্নয়নে ৬ হাজার কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে ভারত।।


নিউজ ডেস্ক: মোংলা বন্দরের উন্নয়নে ৬ হাজার ২৫৬ কোটি টাকার ঋণ সহায়তা দিচ্ছে ভারত সরকার। চলতি অর্থ বছরের জুলাই থেকে ভারতের এই ঋণ সহায়তায় দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় শুরু হবে উন্নয়নের একগুচ্ছ মহাকর্মযজ্ঞ। এসব প্রকল্প বাস্তবায়ন কাজ ২০২২ সালের জুনের মধ্যে শেষ হবে। গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটি তৃতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় বাংলাদেশের জন্য যে সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি করে, সেখান থেকে বাগেরহাটের মোংলা বন্দরের একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নে দেয়া হচ্ছে ৬ হাজার ২৫৬ কোটি টাকা। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন।

 


মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (চিফ প্লানিং অফিসার) মো. জহিরুল হক গণমাধ্যমকে বলেন, ভারতের দেয়া ঋণের টাকার আলোচ্য একগুচ্ছ প্রকল্পের মধ্যে থাকছে, মোংলা বন্দর জেটিতে ১ ও ২নং কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ, কন্টেইনার ডেলিভেরি ইয়ার্ড নির্মাণ, ইয়ার্ড শেড নির্মাণ, নিরাপত্তা দেয়াল অটোমেশন ও অন্যান্য অবকাঠামোসহ বন্দরের সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভেসেল জেটি শেড ও অফিস নির্মাণ, বন্দর প্রশাসনিক ভবন সম্প্রসারণ, এমপিএ টাওয়ার, পোর্ট রেসিডেনশিয়াল কমপ্লেক্স কমিউনিটি সুবিধাদি নির্মাণ, ইকুইপমেন্ট ইয়ার্ড, ইকুইপমেন্ট শেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ এমটি পুল নির্মাণ, সিগনাল রেড ক্রসিং ও ওভারপাস নির্মাণ, বিনোদন ব্যবস্থাসহ বাঁধ নির্মাণ এবং ৫টি হারবার ক্রাফট ক্রয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন