News71.com
 Bangladesh
 25 Jun 18, 06:18 PM
 723           
 0
 25 Jun 18, 06:18 PM

৯ জনকে ডিআইজি পদমর্যাদায় পদায়নসহ ১১ পুলিশ কর্মকর্তার বদলি।।

৯ জনকে ডিআইজি পদমর্যাদায় পদায়নসহ ১১ পুলিশ কর্মকর্তার বদলি।।

নিউজ ডেস্কঃ পুলিশের ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি পূর্বক নিয়োগ দেয়া হয়েছে।আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে, সিআইডি’র ডিআইজি মোঃ লুৎফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশ’র ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আলমকে সিআইডি’ ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি'র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন