News71.com
 Bangladesh
 26 Jun 18, 05:24 AM
 301           
 0
 26 Jun 18, 05:24 AM

আজও দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

আজও দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া-বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্ক: ঢাকাসহ খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও-কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুর ও সৈয়দপুরে ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজার ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চাঁদপুরে ১৬৬ মিলিমিটার। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন