
নিউজ ডেস্ক: বাংলাদেশের মানুষের গড় অায়ু এখন ৭২ বছর। ২০১৬ সালের হিসাবে এক বছরের ব্যবধানে গড় অায়ু বেড়েছে ৭ মাস ২০ দিন। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় অায়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পোল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৭ প্রকল্পের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী অা হ ম মুস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক অামির হোসেন এ সময় উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক একেএম অাশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন করেন। পরিকল্পনামন্ত্রী অা হ ম মুস্তফা কামাল বলেন, অামরা দেশে অসাধারণ ভালো কাজ করে যাচ্ছি, যে কারণে অামরা সার্বিক বিষয় অর্জন করছি। দেশের মানুষের গড় অায়ু বেড়েছে।