News71.com
 Bangladesh
 27 Jun 18, 01:47 PM
 357           
 0
 27 Jun 18, 01:47 PM

করদাতাদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে ব্যাংক

করদাতাদের সুবিধার্থে শনিবার খোলা থাকবে ব্যাংক

নিউজ ডেস্কঃ আগামী শনিবার (৩০ জুন) সব করদাতাদের আয়কর,ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক, চালান, পে-অর্ডার অথবা ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। বুধবার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে পর্যাপ্ত নিরাপত্তাসহকারে ব্যাংক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন