News71.com
 Bangladesh
 28 Jun 18, 01:07 PM
 503           
 0
 28 Jun 18, 01:07 PM

হলি আর্টিজান মামলার চার্জশীট আগামী সপ্তাহে ।। ডিএমপি কমিশনার

হলি আর্টিজান মামলার চার্জশীট আগামী সপ্তাহে ।। ডিএমপি কমিশনার

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, হলি আর্টিজান হামলার ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।ডিএমপি কমিশনার আজ বৃহস্পতিবার তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।কমিশনার বলেন, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে এক নৃশংস সন্ত্রাসী হামলা হয়। সে হামলার পরে দায়েরকৃত মামলার তদন্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে করা হচ্ছে। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে নয়টার দিকে ৮ থেকে ১০ জন সন্ত্রাসী রেস্তোরাঁয় অতর্কিত হামলা চালিয়ে ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন লোককে জিম্মি করে রাখে। পরদিন শনিবার সকালে রেস্তোরাঁয় জিম্মিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী। বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়।এ ছাড়া সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম এবং বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন