News71.com
 Bangladesh
 28 Jun 18, 02:37 PM
 481           
 0
 28 Jun 18, 02:37 PM

জুন ক্লোজ উপলক্ষ্যে আগামী শুক্র ও শনিবার সোনালী ব্যাংক খোলা থাকবে।।

জুন ক্লোজ উপলক্ষ্যে আগামী শুক্র ও শনিবার সোনালী ব্যাংক খোলা থাকবে।।

 

নিউজ ডেস্কঃ নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কার্যাবলী সম্পাদনের সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা খোলা থাকবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়,পূর্ব নিরীক্ষাসহ হিসাবরক্ষণ কার্যাবলী সম্পাদনের সুবিধার্থে আগামী শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনসমূহে উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংকের ট্রেজারি শাখা (শুধু প্রদান) খোলা রাখতে হবে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক এই নির্দেশ পরিপালন করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের অফিস আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন