News71.com
 Bangladesh
 28 Jun 18, 02:55 PM
 1432           
 0
 28 Jun 18, 02:55 PM

নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ।।

নবনিযুক্ত সেনাপ্রধানের সঙ্গে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা। আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দপ্তরে তাদের মধ্যে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশলাদি বিনিময় ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় নৌবাহিনী প্রধান বন্ধুপ্রতিম দুদেশের (বাংলাদেশ-ভারত) সৌহার্দপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর সম্পর্ককে আরো এগিয়ে নেয়ার বিষয়ে আশাবাদ বক্ত করেন। জবাবে বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ স্বস্ত্রীক বাংলাদেশ সফরের জন্য ভারতীয় নৌবাহিনীর প্রধান এডমিরাল সুনীল লানবাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য,ভারতীয় তিন সদস্যের প্রতিনিধি দলটি গত রবিবার ছয় দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন