News71.com
 Bangladesh
 01 Jul 18, 04:54 AM
 391           
 0
 01 Jul 18, 04:54 AM

আজ ব্যাংক হলিডে, সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ।।

আজ ব্যাংক হলিডে, সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ।।

নিউজ ডেস্কঃ আজ ব্যাংক হলিডে।এ উপলক্ষে আজ রবিবার ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ জন্য বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।সংশ্লিষ্টরা জানায়, ১ জুলাই ব্যাংকগুলোর বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করে না।একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন