News71.com
 Bangladesh
 02 Jul 18, 02:29 PM
 262           
 0
 02 Jul 18, 02:29 PM

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন খন্দকার গোলাম ফারুক।।

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন খন্দকার গোলাম ফারুক।।

নিউজ ডেস্কঃ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার গোলাম ফারুক। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।বিসিএস (পুলিশ) ১২ তম ব্যাচের কর্মকর্তা খন্দকার গোলাম ফারুক সর্বশেষ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামানকে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন