News71.com
 Bangladesh
 03 Jul 18, 04:57 AM
 276           
 0
 03 Jul 18, 04:57 AM

সারাদেশে দিনের তাপপাত্রা বাড়বে।। বজ্রসহ বৃষ্টির সম্ভবনা  

সারাদেশে দিনের তাপপাত্রা বাড়বে।। বজ্রসহ বৃষ্টির সম্ভবনা   

নিউজ ডেস্ক: রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবওহায়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিনের তাপপাত্রা সামান্য বাড়তে পেতে পারে।

মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়্যানা, উত্তর প্রদেশ, বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ২৪.০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নেত্রকোনা ১১৪ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন