News71.com
 Bangladesh
 03 Jul 18, 04:25 PM
 272           
 0
 03 Jul 18, 04:25 PM

কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের অস্থিতিশীল করছে।।স্বাস্থ্যমন্ত্রী

কোটা আন্দোলনের নামে একটি মহল দেশের অস্থিতিশীল করছে।।স্বাস্থ্যমন্ত্রী


নিউজ ডেস্কঃ চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে একটি মহল দেশের স্থিতিশীলতা নষ্টের পায়তারা করছে বলে মন্তব্য করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষণা দিয়ে কোটা বাতিলের কথা বলেছেন কিন্তু প্রক্রিয়ার মাধ্যমে বাতিল হতে সময় লাগবে। আর এটাকে পুঁজি করে একটি মহল দেশের শন্তিপূর্ণ পরিবেশ নষ্টের পায়তারা করছে। আজ মঙ্গলবার বিকেলে কাজীপুরে আমেনা মনসুর টেক্সটাইল ইন্সটিটিউট নির্মান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম দেশের উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীতার জন্য আবারও নৌকা মার্কায় ভোট দেবার আহবান জানিয়ে বলেন, উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই। আওয়ামীলীগ উন্নয়নের সরকার। আাগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধিনেই অনুষ্ঠিত হবে। পরিদর্শনকালে সাবেক এমপি তানভীর শাকিল জয়,জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা,পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ,সিভিল সার্জন ডা কাজী শামীম হোসেন,কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ খলিলুর রহমান,পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন