News71.com
 Bangladesh
 07 Jul 18, 06:13 AM
 410           
 0
 07 Jul 18, 06:13 AM

চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

চিকিৎসার জন্য লন্ডনে উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিউজ ডেস্কঃ চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, কূটনৈতিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ সামরিক- বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে গত অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গিয়েছিলেন রাষ্ট্রপতি হামিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন