News71.com
 Bangladesh
 08 Jul 18, 01:20 PM
 221           
 0
 08 Jul 18, 01:20 PM

সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু।।

সুনামগঞ্জে ধর্মপাশা উপজেলায় ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবার পানিতে ডুবে মোদাক্কির মিয়া (০৩) ও মোন্তাহার (০২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ রবিবার দুপুরে উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোদাক্কির মিয়া উত্তরবীর গ্রামের বাপ্পী মিয়ার ছেলে ও মোন্তাহার একই গ্রামের আরিফ মিয়ার মেয়ে।তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বোন।স্থানীয়রা জানান, দুপুরে নিজেদের বাড়ির উঠানে মোদাক্কির ও মোন্তাহার ফুটবল খেলছিলো।এক পর্যায়ে পরিবারের অজান্তে তারা দুইজন বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের ওই ডোবা থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জিত তালুকদার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন