News71.com
 Bangladesh
 08 Jul 18, 04:10 PM
 206           
 0
 08 Jul 18, 04:10 PM

স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সিঙ্গাপুর যাচ্ছেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপে পাঁচদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার (০৯ জুলাই) সকাল ৮টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০০৮৪ ফ্লাইটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৪ জুলাই সন্ধ্যা ৬টায় দেশে ফেরার কথা রয়েছে জাপা চেয়ারম্যানের।

চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় আজ রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টি মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, মেজর (অব.) খালেদ আখতার এবং শফিকুল ইসলাম সেন্টু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন