News71.com
 Bangladesh
 12 Jul 18, 01:44 PM
 260           
 0
 12 Jul 18, 01:44 PM

ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে অপপ্রচার চালালে ব্যবস্থা নেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভিটামিন

নিউজ ডেস্ক : কুচক্রী মহলের নেতিবাচক প্রচারণায় জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন যেন ব্যাহত না হয় সেদিকে সতর্ক থাকার জন্য গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যবসায়ীক স্বার্থে ভিটামিন "এ" ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে অপপ্রচার চালায়। এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে কোনো নিদির্ষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ভিটামিন "এ" শিশুর জন্য অপরিহার্য ও নিরাপদ। এ ক্যাপসুল খেলে শিশুর কোনো ক্ষতি হবে না, বরং রাতকানা রোগ থেকে রক্ষা পেতে এবং শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা ও রোগ প্রতিরোধ বৃদ্ধি নিশ্চিত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন