News71.com
 Bangladesh
 13 Jul 18, 02:12 PM
 251           
 0
 13 Jul 18, 02:12 PM

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখন ঢাকায়।।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এখন ঢাকায়।।

নিউজ ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। তার সফরসঙ্গী হিসেবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন। পৌঁছানোর পর তিনি সরাসরি হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওয়ে যাবেন। সেখানে ডিনারের আয়োজন করা হয়েছে। ডিনার শেষে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করবেন। আলোচনায় স্থান পাবে সন্ত্রাস-দমন সহযোগিতা, চরমপন্থি গ্রুপগুলোর দ্বারা তরুণদের উদ্বুদ্ধ হওয়া,সীমান্ত দিয়ে ভারতীয় জাল মুদ্রা পাচার ইত্যাদি। এছাড়া রোহিঙ্গা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার অনানুষ্ঠানিক আলোচনাও হতে পারে। রাজনাথের সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন এই সফরে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন