News71.com
 Bangladesh
 14 Jul 18, 09:19 AM
 202           
 0
 14 Jul 18, 09:19 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সাক্ষাৎ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথের সাক্ষাৎ।।

নিউজ ডেস্কঃ ঢাকায় অবস্থানরত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন । আজ শনিবার সকালে গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রসংসা করেন।সাক্ষাতকালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ৭ দশমিক ৭৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের বিষয়টি তুলে ধরে রাজনাথ সিং বলেন, সম্ভবত এটা বিশ্বে এখন সর্বোচ্চ প্রবৃদ্ধি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সরকার এখন গ্রামীণ জনপদের উন্নয়নের দিকে জোর দিচ্ছে।সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ তাদের আলাপ আলোচনার বিষয়বস্তু জানান ।

সাক্ষাৎকালে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করতে বিশ্বাসী বাংলাদেশ। এ ক্ষেত্রে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের বিষয়টি তুলে ধরেন তিনি।সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই নীতির আলোকে বাংলাদেশ তার ভূখণ্ডের কোনো অংশ অন্য কোনো দেশের উপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য ব্যবহার হতে দেবে না।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন সময় বৈঠকের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, সম্প্রতি কলকাতায়ও তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।এ সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের মতো সমস্যা সমাধানে আঞ্চলিক সংলাপের উপর জোর দিয়ে এক্ষেত্রে কয়েকটি দেশের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন