News71.com
 Bangladesh
 14 Jul 18, 12:50 PM
 261           
 0
 14 Jul 18, 12:50 PM

সেগুনবাগিচায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে এক যাত্রীর মৃত্যু।।

সেগুনবাগিচায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে এক যাত্রীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার সেগুনবাগিচায় চলন্ত বাস থেকে নামতে গিয়ে আব্দুল মতিন (৬০) নামে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।আজ শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।পথচারী মোয়াজ্জেম মিয়া জানান, সেগুনবাগিচায় বারডেম হাসপাতালের (২) সামনে দিয়ে গুলিস্তানগামী যাত্রীবাহী বাস থেকে নামছিলেন ওই ব্যক্তি। কিন্তু নামার সময় বাসটি দ্রুত চালালে ছিটকে পড়েন তিনি।পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায়।এর মাধ্যমে তার নাম জানা যায় আবদুল মতিন। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন